সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো : ইইউ

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২৬২ মিনিট পড়া
গৃহযুদ্ধের ঝুঁকিতে ইরান, উদ্বিগ্ন উপসাগরীয় দেশগুলো : ইইউ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানে সম্ভাব্য গৃহযুদ্ধের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (৫ মার্চ) রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা জানান ইইউ পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার কারণে ইরানে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে ইরানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির নেতৃত্ব নিয়ে আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন।

ইউরোপীয় ইউনিয়ন কূটনৈতিক সমাধানের পক্ষে বলে জানান ইইউ পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য মতে, যুদ্ধ শেষ পর্যন্ত কূটনীতির মাধ্যমেই শেষ হয়। তাই উত্তেজনার এই চক্র থেকে বের হতে কূটনীতির জন্য জায়গা থাকতে হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথের নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বিশেষ করে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খোলা রাখার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে তারা।
মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের জেরে তীব্র বিরোধ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যেও। ওয়াশিংটন অভিযোগ করেছে, মার্কিন বিমানকে স্পেনের যৌথ নৌ ও বিমানঘাঁটি ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানিয়েছে স্পেন।

তবে স্পেন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলাকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে সমালোচনা করেছে স্পেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার দাবিও অস্বীকার করেছে।

এই বিরোধ প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্র গত বছর করা বাণিজ্য চুক্তিকে সম্মান করবে, যা ইইউর সব সদস্য দেশের জন্য প্রযোজ্য।