সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফক্স নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সাক্ষাৎকারে জে ডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘকাল ধরে টানার কোনো পরিকল্পনা নেই।
তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটাই লক্ষ্য—ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভ্যান্স বলেন, ‘প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম কয়েক বছরে ইরানকে থামাতে চান না।

তিনি নিশ্চিত করতে চান ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এ জন্যই ইরানের শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন।’
ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘ যুদ্ধের পুনরাবৃত্তি হবে না জানিয়ে ভ্যান্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প কখনোই এই দেশকে বহু বছরের দীর্ঘ সংঘাতে জড়াতে দেবেন না।’ তিনি আরো বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বেসামরিক বলা হলেও মূলত তা অস্ত্র তৈরির উদ্দেশ্যে চালানো হচ্ছে।
সূত্র : বিবিসি










