সিল্কসিটিনিউজ ডেস্ক :
কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুন ও ধোঁয়া দেখা গেছে। সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ খবর নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলে ফায়ারফাইটার এবং অ্যাম্বুলেন্সও উপস্থিত রয়েছে।
ধোঁয়া দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্র দূতাবাসে কাউকে না যেতে সতর্ক করেছে এবং বাসায় আশ্রয় নিতে বলেছে।

যুক্তরাষ্ট্র-এর দূতাবাস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘দূতাবাসে আসবেন না। বাসস্থানের নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন। বাইরে যাবেন না।’
একইসঙ্গে কুয়েতে থাকা মার্কিন নাগরিকদের বলা হয়েছে, ‘যেখানে আছেন সেখানেই নিরাপদে থাকুন, হামলার ক্ষেত্রে নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন এবং সম্ভাব্য অতিরিক্ত হামলার জন্য সতর্ক থাকুন।
’ বিবৃতিতে আরো জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।
সূত্র : বিবিসি










