সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

এবার ইউরোপের এক দেশে হামলা চালাল ইরান

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
এবার ইউরোপের এক দেশে হামলা চালাল ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাইপ্রাসে অবস্থিত ব্রিটেনের একটি সামরিক ঘাঁটির দিকে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনিবার ‘সাইপ্রাসের দিক বরাবর’ নিক্ষেপ করা হয়, তবে জন হিলি সতর্ক করে বলেন, ইরান দ্বীপটিকে লক্ষ্যবস্তু করেনি।

তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য স্থানে ইরানি ড্রোন ভূপাতিত করার কাজে ব্রিটিশ বাহিনী যুক্ত ছিল।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক পদক্ষেপের জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে এবং অঞ্চলজুড়ে হামলা চালিয়ে দুবাই, আবুধাবি, বাহরাইন ও দোহায় লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

হিলি বলেন, ইরানের প্রতিশোধমূলক হামলা থেকে সুরক্ষা দিতে ব্রিটিশ বাহিনী এখন পর্যন্ত ‘সক্রিয়’ প্রতিরক্ষামূলক পদক্ষেপে যুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘আমরা সেই ড্রোনগুলো ভূপাতিত করছি, যেগুলো আমাদের ঘাঁটি, আমাদের লোকজন বা আমাদের মিত্রদের জন্য হুমকি হয়ে উঠছে। আর এটি একটি অত্যন্ত গুরুতর এবং অবনতিশীল পরিস্থিতি।’

হিলি আরো জানান, বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ বাহিনী ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ২০০ মিটারের মধ্যে ছিল, আর ইরাকে থাকা সেনারা ৪০০ মিটার দূরে অবস্থান করছিল।

সার কিয়ার স্টারমারের সরকার ইরানি শাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপে যোগ দেওয়ার চাপের মুখে রয়েছে।

সূত্র : দ্য টেলিগ্রাফ