সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
‘খামেনিকে হত্যা বৈশ্বিক মুসলিমদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যার ঘটনা ‘বিশ্বের সর্বত্র মুসলিমদের, বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ’।

ইরান সরকারের সরকারি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইরান ‘এই ঐতিহাসিক অপরাধের অপরাধী ও উসকানিদাতাদের বিরুদ্ধে রক্তের প্রতিশোধ গ্রহণকে তার বৈধ দায়িত্ব ও অধিকার হিসেবে বিবেচনা করে এবং এই মহান দায়িত্ব ও কর্তব্য পালন করতে সর্বোচ্চ চেষ্টা করবে।’

পেজেশকিয়ান কেমন আছেন, তা নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে তার দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের প্রেসিডেন্ট ‘সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন’।