সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

খামেনি নিহতের খবরে কাশ্মীরে বিক্ষোভ, শান্ত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
খামেনি নিহতের খবরে কাশ্মীরে বিক্ষোভ, শান্ত থাকার আহ্বান মুখ্যমন্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

রবিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নিশ্চিত করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর উপত্যকার বিভিন্ন স্থানে, বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে শত শত মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানান।

কিছু এলাকায় মিছিল ও স্লোগান দেওয়া হয় বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রীর দপ্তর এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানায়, ‘ইরানের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে মুখ্যমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সকল সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার, সম্প্রীতি বজায় রাখার এবং কোনো ধরনের উত্তেজনা বা অস্থিরতা সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।’

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, ইরানে অবস্থানরত জম্মু ও কাশ্মীরের বাসিন্দা, বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর সরকার কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। রবিবার ভোরে এ তথ্য নিশ্চিত করা হয়।