সিল্কসিটিনিউজ ডেস্ক :
আফগানিস্তানে হামলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একের পর এক স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আজ শুক্রবার ভোর (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালায় পাকিস্তান।

হামলার পর এক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ‘শত্রুর আক্রমণ ঠেকাতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মাতৃভূমির বিরুদ্ধে কোনো সমঝোতা করা হবে না।
প্রত্যেকটা হামলার জবাব দেওয়া হবে।’
সেনাবাহিনীর প্রশংসা করে অপর এক পোস্টে তিনি বলেন, তাদের সঙ্গে পুরা জাতি রয়েছে।
শাহবাজ শরিফ বলেন, ‘দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে পাকিস্তানি সেনা কোনো সমঝোতা করবে না।
’
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে।










