সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

নিউজ ডেস্ক২৬ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
হঠাৎ ইসরাইলে এল ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা মধ্যেই ইসরাইলে নতুন করে যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইহুদিবাদী ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলের ওভদায় বিমান ঘাটিতে এগুলো অবস্থান করছে বলে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) চীনের একটি স্যাটেলাইট কোম্পানির প্রকাশ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে।

চীনা গোয়েন্দা প্রতিষ্ঠান মাইজার ভিশন প্রকাশিত ছবিতে দেখা গেছে, ইসরাইলের ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের ১১টি অত্যাধুনিক ‘এফ-২২ স্টিলথ’ যুদ্ধবিমান। এছাড়া একটি এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সেখানে মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টও ডজনখানেক মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের খবর দিয়েছিল।

এফ-২২ যুদ্ধবিমানকে বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর প্রধান শক্তি হলো এটি রাডারকে পুরোপুরি ফাঁকি দিয়ে শত্রুর সীমানায় ঢুকে নিখুঁত হামলা চালাতে সক্ষম। প্রযুক্তির গোপনীয়তা রক্ষার জন্য যুক্তরাষ্ট্র এই বিমানটি এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের কাছেও বিক্রি করে না।

ক্ষিপ্রতা ও ইলেকট্রনিক যুদ্ধে পারদর্শী এই স্টিলথ বিমানগুলোর ইসরাইলে পৌঁছানো মানে হলো, তেহরানের প্রতিরক্ষা দেয়াল মুহূর্তেই গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা এখন ইসরাইলি বাহিনীর হাতের নাগালে।

কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্র। বিশাল বিমানবাহী রণতরী এবং শক্তিশালী যুদ্ধজাহাজের বহর ইতোমধ্যে এই অঞ্চলে অবস্থান নিয়েছে। এখন এফ-২২ যুদ্ধবিমানের এই অন্তর্ভুক্তি মার্কিন সামরিক শক্তির পূর্ণতা দিচ্ছে।

ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তাদের মতে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে পরিমাণ মার্কিন রণসজ্জা আছে, তা দিয়ে ইরানের ওপর টানা চার থেকে পাঁচ দিন তীব্র হামলা চালানো সম্ভব।

 

সূত্র: যুগান্তর