সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার আহ্বান ইইউর

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
শুল্ক নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টের রায় মেনে নেওয়ার আহ্বান ইইউর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর নতুন করে শুল্ক আরোপের ঘোষণায় যুক্তরাষ্ট্রকে গত বছরের বাণিজ্য চুক্তির শর্ত মানার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রবিবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, ২৭ সদস্য দেশের পক্ষে বাণিজ্য নীতি পরিচালনাকারী সংস্থা হিসেবে তারা আশা করে ওয়াশিংটন গত বছরের ইইউ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্তাবলি মেনে চলবে। যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে যাচ্ছে সে বিষয়ে পূর্ণ স্বচ্ছতা দাবি করেছে কমিশন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক শুল্ক বাতিল করে দেয়।

তবে এর পরপরই ডোনাল্ড ট্রাম্প সব দেশের ওপর অস্থায়ীভাবে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং একদিন পর তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন।
ইউরোপীয় কমিশন বলেছে, বর্তমান পরিস্থিতিতে ‘ন্যায্য, ভারসাম্যপূর্ণ ও পারস্পরিকভাবে লাভজনক’ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গঠনের পরিবেশ অনুকূল নয়। কমিশনের ভাষায়, ‘একটি চুক্তি মানে চুক্তিই।’

এর আগে শুক্রবার কমিশন তুলনামূলক সংযত প্রতিক্রিয়ায় জানিয়েছিল, তারা সুপ্রিম কোর্টের রায়ের ফলাফল পর্যালোচনা করছে এবং যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে।