সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

অস্ত্র নিয়ে ট্রাম্পের রিসোর্টে প্রবেশের চেষ্টা, যুবককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক২৩ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
অস্ত্র নিয়ে ট্রাম্পের রিসোর্টে প্রবেশের চেষ্টা, যুবককে গুলি করে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের নিরাপদ সীমানায় অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেন ২০ বছর বয়সী এক যুবক। এ সময় তাকে গুলি করে হত্যা করেন মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টরা।

মার্কিন সিক্রেট সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, রবিবার সকালে ওই যুবকটি মার-এ-লাগো কমপ্লেক্সের উত্তর গেটের কাছে আইন-শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হন। তার কাছে একটি শটগানের মতো অস্ত্র এবং একটি জ্বালানি ক্যানিস্টার ছিল বলে জানানো হয়েছে।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে উপস্থিত ছিলেন না। তিনি শনিবার রাতে হোয়াইট হাউসে অঙ্গরাজ্যগুলোর গভর্নরদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, এ ঘটনায় সিক্রেট সার্ভিসের এজেন্টদের পাশাপাশি পাম বিচ কাউন্টি শেরিফ অফিসের একজন কর্মকর্তা জড়িত ছিলেন বলে জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিক্রেট সার্ভিস এবং পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তর।