সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৮

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১৮

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।  প্রতিবেশী দেশটিতে যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতভর একাধিক দফায় আক্রমণ চালায় পাকিস্তান। এতে নারী, শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান।

ইসলামাবাদ দাবি করেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে ‘জঙ্গিদের’ সাতটি কথিত ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এ হামলা চলে। সম্প্রতি পাকিস্তানে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এতে সাধারণ মানুষের ঘরবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে (মাদরাসা) লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর গত অক্টোবরে দুই দেশ একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও বিচ্ছিন্ন লড়াই অব্যাহত থাকায় এই নতুন বিমান হামলাগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

 

সূত্র: যুগান্তর