সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত অন্তত ৩

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত অন্তত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের পাওটকেট শহরের একটি অ্যারেনায় গতকাল সোমবার দুপুরে এক বন্দুক হামলার ঘটনায় তিনজন নিহত এবং আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারী নিজেও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলার পর বন্দুকধারী নিজের গুলিতে আহত হয়ে মারা যান।

পাওটাকেট পুলিশ প্রধান টিনা গনকালভেস সংবাদ সম্মেলনে জানান, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি হকি অনুষ্ঠান চলাকালে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

সেসময় সেখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী তার নিজের পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে থাকতে পারে।
নিহতদের মধ্যে একটি অল্পবয়সী মেয়েও রয়েছে। গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে তাদের অবস্থা আশঙ্কাজনক।

 

সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সব শিক্ষার্থীর খোঁজ পাওয়া গেছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে পরিবারের সঙ্গে পুনর্মিলনের ব্যবস্থা করছে। রাজ্যের গভর্নর ড্যান ম্যাককি সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় জানিয়েছেন, রোড আইল্যান্ড স্টেট পুলিশ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

তিনি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা জানিয়েছেন।
এটি সাম্প্রতিক সময়ে রাজ্যে ঘটে যাওয়া আরেকটি আলোচিত বন্দুক সহিংসতার ঘটনা। গত ডিসেম্বরে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় একাধিক ব্যক্তি নিহত ও আহত হন। জনসমাগমস্থলে বন্দুক সহিংসতা নিয়ে সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

সূত্র : সিনহুয়া।