সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অবিচ্ছেদ্য অংশ হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার : ইরান

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অবিচ্ছেদ্য অংশ হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার : ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জেনেভায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হওয়ার প্রেক্ষাপটে মঙ্গলবার ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো পারমাণবিক চুক্তির অবিচ্ছেদ্য অংশ হলো মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার।

রাষ্ট্রীয় ইংরেজি ভাষার চ্যানেল প্রেস টিভিতে প্রচারিত এক ভিডিও বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়িল বাকাই বলেন, ‘পারমাণবিক ইস্যুতে যেকোনো চুক্তির অংশ ও অবিচ্ছেদ্য উপাদান হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার।’

এর আগে ফার্স বার্তা সংস্থা বাকাইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, নিষেধাজ্ঞা অপসারণ যেকোনো পারমাণবিক চুক্তির ‘অবিচ্ছেদ্য’ অংশ।

এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, উপসাগরে মোতায়েন করা মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হতে পারে।

খামেনি এক ভাষণে বলেন, ‘আমরা সবসময় শুনছি যে তারা (যুক্তরাষ্ট্র) ইরানের দিকে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। একটি যুদ্ধজাহাজ নিঃসন্দেহে একটি বিপজ্জনক অস্ত্র, তবে সেটিকে ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরো বিপজ্জনক।’