সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

স্পেনে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫

নিউজ ডেস্ক১৭ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
স্পেনে অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক :

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলে গতকাল সোমবার সন্ধ্যায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

কাতালান আঞ্চলিক ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানায়, কাতালোনিয়ার বার্সেলোনা প্রদেশের মানলেউ শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ভবনের ছাদতলায় অবস্থানরত পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ ছাড়া আরো চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আগুন লাগার কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় টহল ইউনিটগুলো এ কাজে সহায়তা করছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র : সিহুয়া