সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে চাকরি

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে চাকরি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) তাদের রাজস্ব খাতভুক্ত ১০টি ক্যাটাগরির শূন্য পদে আবেদন চলছে। মোট ৫০ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আজ ১৫ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

বিএসটিআইয়ের বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের বিবরণ নিচে দেওয়া হলো—

কম্পিউটার অপারেটর: ২ জন।

ইউডিসি কাম ক্যাশিয়ার: ১ জন।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬ জন।

কম্পিউটার মুদ্রাক্ষরিক/টাইপিস্ট: ১ জন।

ডেটা এন্ট্রি অপারেটর: ৭ জন।

ল্যাব সহকারী: ৮ জন।

ক্যাটালগার: ১ জন।

গাড়িচালক: ১ জন।

অফিস সহায়ক (এমএলএসএস): ২০ জন।

নিরাপত্তা প্রহরী: ৩ জন।

আবেদনের যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে স্নাতক (সম্মান) ডিগ্রি পর্যন্ত। কম্পিউটার–সংশ্লিষ্ট পদগুলোর জন্য নির্ধারিত টাইপিং গতি এবং ল্যাব সহকারী পদের জন্য বিজ্ঞানে এইচএসসি পাস হতে হবে। অফিস সহায়ক পদের জন্য এসএসসি পাস এবং নিরাপত্তা প্রহরীর জন্য অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ওয়েবসাইট

আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

অন্যান্য শর্তাবলি

অনলাইনে আবেদনপত্র পূরণ করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্তাবলি ও নিয়মাবলি বিএসটিআইয়ের নিজস্ব ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে।