সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
ভারত মহাসাগরে ভেনেজুয়েলা সংশ্লিষ্ট জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কোয়ারেন্টাইন’ (নিষেধাজ্ঞা) অমান্য করে ভেনেজুয়েলার তেল পরিবহন করায় এবার ভারত মহাসাগরে একটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী। ‘অ্যাকুইলা ২’ নামের এই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের বন্দরের দিকে যাচ্ছিল। খবর আল জাজিরার।

 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন, ক্যারিবিয়ান সাগর থেকেই ‘অ্যাকুইলা ২’-কে অনুসরণ করছিল মার্কিন নৌবাহিনী।

পোস্টে হেগসেথ বলেন, ‘যখন যুদ্ধ বিভাগ (প্রতিরক্ষা মন্ত্রণালয়) কোয়ারেন্টাইনের ব্যাপারে বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসগর অঞ্চলে রাতব্যাপী অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।’

তিনি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় পড়া ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। ‘‘অ্যাকুইলা’’ সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী অ্যাকুইলাকে অনুসরণ করে যাচ্ছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই, এমন কোনো জাতি নেই— যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছের বাস্তবায়ন ঘটাতে পারে। আকাশপথ হোক, স্থলপথ হোক কিংবা জলপথ— আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনার সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনার জ্বালানি ফুরিয়ে যাবে।’

‘যারা মার্কিন শক্তিকে তাচ্ছিল্য করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকারের অপব্যবহার করে, তাদের প্রতি প্রতিরক্ষা মন্ত্রণালয় সবসময় নেতিবাচক।’