সিল্কসিটিনিউজ ডেস্ক :
ব্যাংক এশিয়া পিএলসি তাদের ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে ‘হেড অব ব্যাংক এশিয়া ইনস্টিটিউট’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এছাড়াও ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি

বিভাগের নাম: ট্রেইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট
পদের নাম: হেড অব ব্যাংক এশিয়া ইনস্টিটিউট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা সমমান
অভিজ্ঞতা: ১০ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৬










