সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলায় তেল উৎপাদন ব্যাহত হচ্ছে’

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
‘নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলায় তেল উৎপাদন ব্যাহত হচ্ছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তেলের বিশাল মজুদ কাজে লাগানো এবং ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিদেশী বিনিয়োগের পাশাপাশি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার অর্থনীতি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্যালিক্সটো ওর্তেগা সানচেজ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) আমেরিকান সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, ভৌগলিকভাবে ভেনেজুয়েলা বৃহত্তম তেলের মজুদযুক্ত দেশ। তবে আমরা এ পরিচয়ে সীমাবদ্ধ থাকতে চাই না। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্য সম্প্রসার করে সর্বোচ্চ উৎপাদন স্তরের দেশগুলোর একটি হিসাবে পরিচিত হতে চাই।

সানচেজ দেশটির প্রেসিডেন্ট কোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে দেশের জন্য একটি ‘কালো দিন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, কারাকাস মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করছে। যা  দেশের জন্য একটি ‘প্রাকৃতিক অংশীদার” হিসাবে বর্ণনা করেছেন তিনি।

ভেনিজুয়েলার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সানচেজ বলেন, দেশের জনগণ এবং কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে এগিয়ে যেতে এবং সুযোগ তৈরি করতে প্রস্তুত। শাসনব্যবস্থার পরিবর্তন না হওয়া সত্ত্বেও মার্কিন নিষেধাজ্ঞা অর্থনীতির প্রবৃদ্ধিকে কার্যকরভাবে বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, ভেনিজুয়েলার সরকার এখন বিদেশী বিনিয়োগের অনুমতি দেওয়ার জন্য তার আইন সংস্কারের জন্য কাজ করছে। আশা করছি যুক্তরাষ্ট্র তাদের কাজে সহায়তা করার জন্য নিষেধাজ্ঞাগুলো শিথিল করবে।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট রদ্রিগেজ প্রথমে জাতীয় পরিষদে গিয়ে হাইড্রোকার্বন আইন সংস্কারের জন্য অনুরোধ করেছেন। এই আইন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের আইনি নিশ্চয়তাসহ অনুকূল অবস্থার সঙ্গে ভেনিজুয়েলায় যেতে অনুমতি দিবে বলেও জানান তিনি।

এছাড়াও তেল উৎপাদন থেকে অর্থ গ্রহণের জন্য দুটি তহবিল গঠন, জনগণের জন্য উন্নত কল্যাণ এবং সামাজিক অবস্থার তহবিল সরবরাহের কাজ চলছে বলেও সাক্ষাৎকারে উল্লেখ করেন তিনি।

বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে শক্তিশালী করতে ভেনেজুয়েলাকে অন্যান্য দেশের মতো কাজ করার আহ্বান জানিয়েছেন ক্যালিক্সটো ওর্তেগা সানচেজ।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন