সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সৌদি–তুরস্ক বৈঠক: ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
সৌদি–তুরস্ক বৈঠক: ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে সরে যাওয়ার আহ্বান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলকে সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও তুরস্ক। মঙ্গলবার রিয়াদে দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আলোচনা করেন।

বিবৃতিতে সিরিয়ার সরকারের ভূখণ্ড সংরক্ষণ ও দেশে শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপকে প্রশংসা করেছে তুরস্ক ও সৌদি আরব। পাশাপাশি সিরিয়ার ভূখণ্ড লঙ্ঘন করায় ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে ইসরায়েলকে সকল অধিকারভুক্ত সিরীয় ভূখণ্ড থেকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে সুদান, ফিলিস্তিনি ভূখণ্ড ও ইয়েমেনে শান্তি পুনঃপ্রতিষ্ঠার ওপরও জোর দেওয়া হয়। এছাড়া গাজায় ইসরায়েলের হামলা ও দখল দারিত্ব বন্ধ করে পূর্ণ যুদ্ধবিরতি পালনের আহ্বান জানানো হয়েছে।

এরদোয়ান ও তার সফর সঙ্গীরা বুধবার রিয়াদ ছেড়েছেন। কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান রিয়াদ অঞ্চলের উপরাজ্যপতি প্রিন্স মোহাম্মদ বিন আবদুল রহমান বিন আবদুল আজিজ।

ইসরায়েল ২০২৪ সালের পর থেকে গোলান হাইটস ও এর পার্শ্ববর্তী সিরিয়ার বাফার জোনে সেনা অবস্থান জোরদার করেছে। সেই সঙ্গে সিরিয়ার ভূখণ্ডের ওপর নিয়ন্ত্রণ বিস্তারের উদ্যোগ নিয়েছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন