সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

আল-হিলালকে ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে তুলনা বেনজেমার

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
আল-হিলালকে ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে তুলনা বেনজেমার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নিজের নতুন ক্লাব আল-হিলালের খেলোয়াড় হতে পেরে খুবই খুশি ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমা। ক্লাবটিকে বেনজেমা এশিয়ার রিয়াল মাদ্রিদ হিসেবে অভিহিত করেছেন।

আল-ইত্তিহাদের সঙ্গে তার চুক্তি বাতিল হওয়ার পর সৌদি পেশাদার লিগের ক্লাব আল-হিলালে সোমবার (২ ফেব্রুয়ারি) যোগ দিয়েছেন বেনজেমা।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই আল-হিলালে তার যোগদান চূড়ান্ত হয়। সাবেক রিয়াল মাদ্রিদ এই স্ট্রাইকার ক্লাবটির হয়ে শেষ দু’টি লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন।

ফ্রি ট্রান্সফার সুবিধায় করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে আল-হিলাল।

যোগদানের পর আল-হিলালের ওয়েবসাইটে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ফরাসি স্ট্রাইকার ও ২০২২ ব্যালন ডি’অর জয়ী বেনজেমা বলেন, ক্লাবে থাকতে পেরে তিনি আনন্দিত।

এসময় তিনি আল-হিলালকে এশিয়ার রিয়াল মাদ্রিদ হিসেবে বর্ণনা করেন, ‘ভালো লাগছে। এখানে থাকতে পেরে আমি খুশি। দলের সঙ্গে, কোচের অধীনে প্রথম অনুশীলনের পর আমি সত্যিই খুব আনন্দিত এবং এই দলের অংশ হতে পেরে গর্বিত। এটি একটি ভালো দল, যার ইতিহাসও সমৃদ্ধ। তারা অনেক ট্রফি জিতেছে। এটা অনেকটা রিয়াল মাদ্রিদের মতো, এশিয়ার রিয়াল মাদ্রিদ। সবকিছুই ভালো, সমর্থকরা ভালো। ভালো ফুটবল খেলে, তাদের ভালো খেলোয়াড় আছে এবং মানসিকতাও দারুণ।’

তিনি আরও বলেন, আগেও ক্লাবটিকে তার পছন্দ ছিল। যখন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আল-হিলালের বিপক্ষে খেলতেন তখনও তার এই ক্লাবটিকে ভাল লাগতো।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও আমি এই দলটিকে পছন্দ করতাম। মাদ্রিদের হয়ে আমি তাদের বিপক্ষে খেলেছি, আর সেটা সহজ ম্যাচ ছিল না। ভালো একটি ম্যাচ ছিল এবং আমার ভালো স্মৃতি আছে। আজ আমি খুশি, কারণ এখন আমি আল-হিলালের খেলোয়াড়।’

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন