সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ট্রাম্পকে হত্যাচেষ্টা, অভিযুক্ত রায়ান রাউথের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার মামলায় দোষী সাব্যস্ত রায়ান রাউথের বিরুদ্ধে স্থানীয় সময় বুধবার সাজা ঘোষণা করা হবে।

প্রসিকিউটররা ফ্লোরিডার ফোর্ট পিয়ার্সে শুনানিতে বিচারক আইলিন ক্যাননকে ৫৯ বছর বয়সী রাউথের জন্য আজীবন কারাদণ্ডের আবেদন জানিয়েছেন।

রাউথ ২০২৪ সালের সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সের ঝোপে লুকিয়ে থেকে তাকে গুলি করার চেষ্টা করেন বলে অভিযোগ। সিক্রেট সার্ভিস তাকে শনাক্ত করলে তিনি পালিয়ে যান, তবে পরে গ্রেফতার হন। ঘটনাস্থল থেকে স্বয়ংক্রিয় অ্যাসল্ট-স্টাইল রাইফেল উদ্ধার করা হয়।

গত সেপ্টেম্বরে জুরি তাকে হত্যাচেষ্টাসহ পাঁচটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। তিনি নিজেই আদালতে নিজের পক্ষে মামলা লড়েন। প্রসিকিউটরদের মতে, রাউথ মাসের পর মাস হত্যার পরিকল্পনা করেছিলেন এবং এতে কোনও অনুশোচনা দেখাননি।

অন্যদিকে রাউথ আদালতে দাবি করেছেন, তিনি ট্রাম্পকে হত্যা করতে চাননি এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। তিনি ২৭ বছরের কারাদণ্ড চেয়েছেন। এই ঘটনা ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে দ্বিতীয় হত্যাচেষ্টা হিসেবে আলোচিত হয়। এর আগে, বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে স্নাইপার দিয়ে দূর থেকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন