সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক টিকা ব্যবহার

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক টিকা ব্যবহার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

থাইল্যান্ড প্রথমবারের মতো বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে গর্ভনিরোধক টিকা ব্যবহার শুরু করেছে। বুধবার দেশটির বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

দপ্তরের পরিচালক সুখি বুনসাং বলেন, গত সোমবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে তিনটি মাদি হাতিকে এই টিকা দেওয়া হয়েছে। মূল উদ্দেশ্য হলো বন্যহাতির সংখ্যা নিয়ন্ত্রণে রাখা।

তিনি জানান, দেশের পূর্বাঞ্চলের পাঁচটি প্রদেশে হাতির জন্মহার বছরে প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, যেখানে অন্য অঞ্চলে মাত্র ৩ শতাংশ। এই হার নিয়ন্ত্রণে না থাকলে মানুষ ও হাতির মধ্যে সংঘাত বাড়তে পারে।
পশুচিকিৎসকরা এই সপ্তাহে কোনো চেতনানাশক ছাড়াই ‘ডার্ট গান’-এর মাধ্যমে দূর থেকে টিকা প্রয়োগ করেছেন। থাইল্যান্ডে ২০১৫ সালে বন্য হাতির সংখ্যা ছিল ৩৩৪টি, যা এখন প্রায় ৮০০।

এ ছাড়া বন্দি বা পোষা অবস্থায় আরো কয়েক হাজার হাতি রয়েছে। ২০১২ সাল থেকে মানুষ ও হাতির দ্বন্দ্বে দেশটিতে প্রায় ২০০ মানুষ ও শতাধিক হাতি মারা গেছে।
টিকা নেওয়া তিনটি হাতি বর্তমানে সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করছে। প্রতি ছয় মাস অন্তর তাদের রক্ত পরীক্ষা করা হবে।

দুই বছর আগে চিয়াং মাই প্রদেশে বন্দি সাতটি হাতির ওপর এই টিকার সফল পরীক্ষা করা হয়েছিল। আগামী মে মাসে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চলের আরো ১৫টি হাতিকে এই জন্মনিয়ন্ত্রণ টিকার আওতায় আনা হবে।
সূত্র : স্ট্রেইট টাইমস।