সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎবিহীন ৭ লাখের বেশি মানুষ

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়, বিদ্যুৎবিহীন ৭ লাখের বেশি মানুষ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ এক শীতকালীন ঝড় টেক্সাস থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় রবিবার ভোরে সাত লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী সাইট পাওয়ারআউটেজ.কম।

ঝড়ের প্রভাবে ব্যাপক তুষারপাত ও বরফজমা বৃষ্টির পর যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের টেনেসি, টেক্সাস, মিসিসিপি ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে আবাসিক ও বাণিজ্যিক—উভয় ধরনের বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটি অঙ্গরাজ্যেই এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎ সংযোগহীন ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।