সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

রাশিয়ার ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ

নিউজ ডেস্ক২০ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
রাশিয়ার ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২০২৬ সালের জন্য ০.৮ শতাংশ নির্ধারণ করেছে। একই সঙ্গে তারা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩.৩ শতাংশ করেছে। এর আগে আইএমএফ ২০২৬ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ হবে বলে ধারণা দিয়েছিল। তবে সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক হালনাগাদে সেই পূর্বাভাস ০.২ শতাংশ কমানো হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক এই সংস্থার পূর্বাভাস অনুযায়ী, রাশিয়ার প্রবৃদ্ধি এ বছর উদীয়মান বাজারগুলোর গড় প্রবৃদ্ধি ৪.২ শতাংশ এবং উন্নত অর্থনীতিগুলোর গড় প্রবৃদ্ধি ১.৮ শতাংশ—উভয়ের চেয়েই কম হবে। এদিকে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে জিডিপি প্রবৃদ্ধি ০.৫ শতাংশ থেকে ১.৫ শতাংশ-এর মধ্যে হতে পারে বলে ধারণা দিয়েছে। আর দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবৃদ্ধি ১.৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

আইএমএফ ২০২৫ সালের জন্য রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৬ শতাংশ-এই অপরিবর্তিত রেখেছে।

এটি ২০২৪ সালে প্রতিরক্ষা খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধির ফলে অর্জিত ৪.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তুলনায় অনেক ধীর। আইএমএফ ধারণা করছে, ২০২৭ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি হবে ১ শতাংশ।
বিশ্বব্যাপী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনার কারণে আইএমএফ ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৩.৩ শতাংশ করেছে।

আইএমএফের হিসাবে, এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২.৪ শতাংশ, যা গত অক্টোবরে দেওয়া পূর্বাভাসের চেয়ে ০.৩ শতাংশ পয়েন্ট বেশি।

এর বিপরীতে, ইউরোজোনের প্রবৃদ্ধি ১.৩ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে এবং জাপানের প্রবৃদ্ধি আরো ধীর হবে। আইএমএফ জানিয়েছে, বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ার পেছনে প্রধান অবদান এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতি থেকে।
সূত্র : দ্য মস্কো টাইমস