সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জানা গেল মধ্যপ্রাচ্যে রমজান শুরুর তারিখ

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
জানা গেল মধ্যপ্রাচ্যে রমজান শুরুর তারিখ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বছর ঘুরে আবারও মুসলিম উম্মাহর দুয়ারে কড়া নাড়ছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা বেশি বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা বেশি।

তবে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে রোজা শুরুর বিষয়টি নির্ভর করবে চাঁদ দেখার ওপর। সে ক্ষেত্রে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে। শরিয়তের বিধান অনুযায়ী, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার ভিত্তিতেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

গালফ নিউজের প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য সময় নিয়েও ধারণা দেওয়া হয়েছে।

হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ (বৃহস্পতিবার)। তবে চাঁদ দেখা সাপেক্ষে মাসটি ২৯ দিনের হলে ১৮ মার্চেই রমজান শেষ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আইএসিএডির ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর পালিত হতে পারে।

আর বাংলাদেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০ অথবা ২১ মার্চ ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।