সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

কাতারের বিমানঘাঁটিতে সেনার সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
কাতারের বিমানঘাঁটিতে সেনার সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ঘাটিতে মোতায়েন করা সেনা সদস্যের সংখ্যা কমানো হয়েছে। এদিকে বিবিসি জানতে পেরেছে, ঘাঁটি থেকে কিছু ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

কাতার সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সেই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদেরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিট থেকে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। প্রাথমিকভাবে দুই ঘণ্টার জন্য বন্ধ করা হলেও পরে তা বাড়ানো হয়।