সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি: ট্রাম্প

নিউজ ডেস্ক১৫ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
পুতিন নয়, শান্তি চুক্তি আটকে রেখেছেন জেলেনস্কি: ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া নয়, সম্ভাব্য শান্তি চুক্তি আটকে রেখেছে ইউক্রেন। বুধবার (১৪ জানুয়ারি) ওভাল অফিসে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মার্কিন প্রেসিডেন্ট মনে করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রায় চার বছরের ইউক্রেন আক্রমণ শেষ করার জন্য প্রস্তুত, কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কম প্রস্তুত।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় তিনি (পুতিন) একটি চুক্তি করতে প্রস্তুত। আমার মনে হয় ইউক্রেন একটি চুক্তি করতে কম প্রস্তুত।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের এই বৃহত্তম সংঘাত কেন মার্কিন নেতৃত্বাধীন আলোচনার মাধ্যমে সমাধান হয়নি এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘জেলেনস্কি।’

ট্রাম্পের এই মন্তব্য জেলেনস্কির প্রতি তার অসন্তোষের ইঙ্গিত দেয়। ট্রাম্পকে মাঝে মাঝে মার্কিন মিত্রদের চেয়ে পুতিনের কথায় বেশি বিশ্বাস করতে দেখা গেছে, যা ইউক্রেন, ইউরোপীয় রাজধানী এবং মার্কিন আইনপ্রণেতাদের হতাশ করেছে।

রয়টার্স গত ডিসেম্বরে এক প্রতিবেদনে জানিয়েছিল যে, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ক্রমাগত সতর্ক করে আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল এবং সাবেক সোভিয়েত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ইউরোপের অংশগুলো পুনরুদ্ধারের লক্ষ্য এখনও ত্যাগ করেননি। তবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ড সেই সময়ে ওই প্রতিবেদনটি অস্বীকার করেছিলেন।