সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বক্স অফিসে নতুন রেকর্ড গড়লেন জো সালদানা

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
বক্স অফিসে নতুন রেকর্ড গড়লেন জো সালদানা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আনুষ্ঠানিকভাবে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী এখন হলিউড তারকা জো সালদানা । তার অভিনীত নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পর এই রেকর্ড তৈরি হয়েছে। ছবিটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।

জো সালদানা একমাত্র অভিনেত্রী, যিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন।

এর মধ্যে রয়েছে ২০০৯ সালের ‘অ্যাভাটার’, ২০২২ সালের ‘অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ২০১৮ সালের ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। এই চারটি ছবিই বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
‘অ্যাভাটার’ সিরিজের পাশাপাশি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে গামোরা চরিত্রে এবং ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’ সিরিজেও তিনি জনপ্রিয় মুখ। এছাড়া ‘স্টার ট্রেক’ ট্রিলজিতে নয়োটা উহুরার চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

ওই সিরিজটিও বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।
‘দ্য নাম্বার্স’-এর হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত জো সালদানার অভিনীত ছবিগুলির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১৫.৪৭ বিলিয়ন ডলার। এই সাফল্যের মাধ্যমে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল. জ্যাকসনকে পিছনে ফেলে শীর্ষস্থানে পৌঁছেছেন।

এই মাইলফলক ছোঁয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জো সালদানা তার সহকর্মী, পরিচালক এবং ভক্তদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, এই সাফল্য একার নয়। এর পেছনে রয়েছে অসাধারণ সব সিনেমা, পরিচালকদের বিশ্বাস এবং দর্শকদের ভালোবাসা।
তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান পরিচালক জেমস ক্যামেরন, জেজে আব্রামস, জো ও অ্যান্থনি রুশো এবং জেমস গানকে। সালদানা বলেন, জেমস ক্যামেরন তার মধ্যে এমন সম্ভাবনা দেখেছিলেন, যা তিনি নিজেও অনেক সময় বুঝতে পারেননি।

বিশ্বজুড়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।

এই অর্জন আমাদের সবার।
২০২৫ সাল জো সালদানার জীবনে আরো একটি স্মরণীয় বছর। মার্চ মাসে তিনি ছবি ‘এমিলিয়া পেরেজ’-এ অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর অস্কার জেতেন। তিনিই প্রথম ডোমিনিকান-আমেরিকান অভিনেত্রী যিনি একাডেমি পুরস্কার পেলেন। একই ছবির জন্য তিনি কান চলচ্চিত্র উৎসব, গোল্ডেন গ্লোব, বাফটা এবং ক্রিটিকস চয়েস পুরস্কারও জিতেছেন।

বর্তমানে ‘অ্যাভাটার’ সিরিজে নেইতিরির চরিত্রে অভিনয় করছেন জো সালদানা। জানা গেছে, তিনি ‘অ্যাভাটার ৪’ (২০২৯) এবং ‘অ্যাভাটার ৫’ (২০৩১)-এও ফিরবেন। ফলে ভবিষ্যতেও বক্স অফিসে তার রাজত্ব বজায় থাকবে বলেই মনে করছেন অনেকে।

সূত্র: ভ্যারাইটি