সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস

নিউজ ডেস্ক১৩ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করবে হামাস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চলতি মাসেই নতুন নেতা নির্বাচন করতে পারে বলে সংগঠনের দুইটি সূত্র জানিয়েছে। ২০২৪ সালে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে।

খালিল আল-হাইয়া ও খালেদ মেশালকে এই গুরুত্বপূর্ণ সময়ে গোষ্ঠীর নেতৃত্বের জন্য শীর্ষ প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মধ্য দিয়ে শুরু হওয়া দুই বছরের যুদ্ধে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হামাস এখন নিরস্ত্রীকরণের আন্তর্জাতিক দাবির মুখে রয়েছে।

হামাসের এ দুই নেতা বর্তমানে কাতারে অবস্থান করছেন এবং তারা সিনওয়ার হত্যার পর গোষ্ঠীটি পরিচালনাকারী পাঁচ সদস্যের একটি পরিষদের সদস্য। সিনওয়ারের পূর্বসূরি ইসমাইল হানিয়া ২০২৪ সালে ইরান সফরের সময় ইসরায়েলের হাতে নিহত হন।

সূত্রগুলো জানায়, নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। হামাসের নেতা নির্বাচন করা হয় শূরা কাউন্সিলের মাধ্যমে গোপন ব্যালটে।

৫০ সদস্যের এই পরিষদে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং প্রবাসে থাকা হামাস সদস্যরা অন্তর্ভুক্ত।