সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইউক্রেনে এফ-১৬ গুলি করে ভূপাতিত : রুশ কমান্ডার

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ইউক্রেনে এফ-১৬ গুলি করে ভূপাতিত : রুশ কমান্ডার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেন পরিচালিত একটি যুক্তরাষ্ট্র-নির্মিত মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে রাশিয়ার এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যাটারি। এমনটা দাবি করেছেন একজন রুশ কমান্ডার।

রাশিয়া-১ টিভিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে ওই রুশ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া বিমানটি ছিল তার ইউনিটের সবচেয়ে আকর্ষণীয় টার্গেট। তিনি আরো বলেন, মার্কিন এফ-১৬কে লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ ব্যাটারি।

প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত আঘাত হানে।
সেভার নামের ওই রুশ কমান্ডার বলেন, অভিযানটির প্রস্তুতি নিতে অনেক সময় লেগেছে। এটি তারা ট্র্যাক করছিলেন এবং প্রত্যাশাও করছিলেন যে ওটা টার্গেটে আসবে। সেভারের মতে, ‘শত্রুরা গর্ব করে বলেছিল, এই বিমানগুলো ধ্বংস হবার নয়।

দেখা যাচ্ছে, অন্যগুলোর মতোই আকাশ থেকে পড়ে গেছে ওটা।’ ঘটনার সময়সীমা সম্পর্কে কিছু জানাননি ওই রুশ কমান্ডার।
সূত্র: টিআরটি