সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সহিংস রাতের পর ইরানে আবারও শুরু বিক্ষোভ

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
সহিংস রাতের পর ইরানে আবারও শুরু বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইরানে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংস আন্দোলন হয়েছে। এরপর শুক্রবার রাতে আবারও বিক্ষোভকারীরা জড়ো হওয়ার চেষ্টা করতে থাকেন এবং অনেকে বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। এমন সময় তাদের মোবাইলে খুদেবার্তা পাঠানো শুরু করেছে ইরান সরকার। তাদের বিক্ষোভ থেকে দূরে থাকতে সতর্কতা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের ইসলামিক বিপ্লবী গার্ড এবং পুলিশ খুদেবার্তা পাঠাচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (৯ জানুয়ারি) চলমান আন্দোলনে ১৩তম রাতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরানের রাস্তায় অনেককে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। তাদের কাছে নতুন বিক্ষোভের ভিডিও আসা শুরু হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিচ্ছিন্ন থাকায় শুক্রবার রাতে ভিডিও কম আসছে বলেও উল্লেখ করেছে তারা।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে তিনি একাধিক মানুষকে দেখেছেন যাদের মাথায় গুলি করা হয়েছে। অনেকে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। ধারণা করা হচ্ছে গতকাল বৃহস্পতিবার তারা আহত হয়েছেন।