সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

এ বছরেই শাকিব খান-হানিয়া আমির জুটি বাঁধছেন!

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
এ বছরেই শাকিব খান-হানিয়া আমির জুটি বাঁধছেন!

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সাম্প্রতিক সময়ে ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে সুপারহিট ছবি ছিল ‘প্রিয়তমা’। ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তির পর শাকিব খানের এই ছবি লগ্নীর বহুগুন অর্থ আয় করে। অনেক সিনেমা হল এই ছবির কল্যাণে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। ব্ল্যাকাররাও টিকিট বিক্রি করে দারুণ আয় করে।

আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এক ‘প্রিয়তমা’ দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিল বাংলা সিনেমা, গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয়।

এরপর শাকিব খানকে ‘তুফান’, ‘বরবাদ’, ‘তাণ্ডব’র মতো অ্যাকশন-ক্যাওয়াজের ছবিতেই বেশি দেখা যায়। এই নায়কের আসন্ন ছবি ‘প্রিন্স’-ও হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার। নতুন খবর, শাকিব আবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন, যেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা!

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করে জানায়, চলতি বছরেই রোমান্টিক ছবিতে শাকিবের সঙ্গে পাকিস্তানি কোনো একজন নায়িকা থাকবেন।

ইতিমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগও হয়েছে। এ বছরেই ছবিটি মুক্তি পাবে। তবে আরেকটি সূত্র বলছে শাকিব খানের সেই নায়িকা হতে যাচ্ছেন হানিয়া আমির।
জানা যায়, হানিয়া আমির বাংলাদেশে আসার আগেই শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার।

শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম থেকে ব্যাপক আগ্রহ দেখায়।
চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব-হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। সেই আলোচনা এখনও চলমান।

সূত্রটি বলছে, শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

এদিকে শাকিব খান শিগগির তার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন। যেখানে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর প্রমুখ। এই সুপারস্টারের আরেক সিনেমা ‘সোলজার’ মুক্তি অপেক্ষায় রয়েছে।