সিল্কসিটিনিউজ ডেস্ক :
জাপানের টোকিওর তোয়সু মাছের বাজারে ২০২৬ সালের প্রথম নিলামে ২৪৩ কেজি ওজনের একটি ব্লুফিন টুনা রেকর্ড ৫১০ মিলিয়ন ইয়েন (৩.১ মিলিয়ন ডলার, ২৬ কোটি টাকা) দামে বিক্রি হয়েছে। নববর্ষের প্রথম দিনে টুনার নিলাম জাপানের বহু পুরনো ঐতিহ্য।
মাছটি কিনেছেন জনপ্রিয় সুশি ঝানমাই চেইনের মালিক কিয়োশি কিমুরা। তিনি আগেও একাধিকবার এই নিলামে সর্বোচ্চ দর দিয়েছেন এবং এবার নিজের ২০১৯ সালের আগের রেকর্ড ভেঙেছেন।

কিমুরা জানান, তিনি কম দামে কিনতে চেয়েছিলেন, কিন্তু নিলামে দাম দ্রুত বেড়ে যায়। নিলামের সময় মাছের রং, মাংসের গঠন ও চর্বির পরিমাণ দেখে দাম নির্ধারণ করা হয়।
কিয়োশি কিমুরা বলেন, টুনাটি দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। একেবারে টাটকা।
আকারের তুলনায় দামটা একটু বাড়াবাড়িই হয়ে গেছে। তবে এটা আমাদের ঐতিহ্য। কিমুরা আরো বলেন, ‘এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে কেনা হয়েছে। প্রতিদিন অনেক টুনা বিক্রি হলেও নববর্ষের নিলামে ওমা টুনার দাম সাধারণত অনেক বেশি হয়।
’
জাপানের আওমরি এলাকায় ধরা পড়েছিল ২৭৬ কেজি ওজনের টুনাটি। এটি আনা হয় টোকিওর তয়োসু মাছ বাজারে। প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ২.১ মিলিয়ন ইয়েন। অর্থাৎ টুনাটির প্রতি কেজির দাম পড়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
শনিবার ছিল তয়োসু বাজারে ইংরেজী নববর্ষের প্রথম নিলাম।
টোকিও গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২০ আয়োজন উপলক্ষে অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহার করার জন্য গত বছর ঐতিহ্যবাহী সুকিজি মার্কেটটি বন্ধ হওয়ার পর টুনার নিলাম এখন তয়োসু বাজারে স্থানান্তর করা হয়েছে।
সুকিজি মাছের বাজারে টুনা নিলামে বহুবার রেকর্ড গড়েছে কিয়োশি কিমুরা। ২০১৭ সাল পর্যন্ত টানা ছয় বছর তিনি সর্বোচ্চ দামে টুনা কিনে নজির তৈরি করেন। তবে গত বছর একটি ভিন্ন রেস্তোরাঁর মালিক সেই রেকর্ড ভেঙে দেন। এর আগে ২০১৩ সালে কিমুরা ২২২ কেজি ওজনের একটি টুনা কিনেছিলেন প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকারও বেশি দামে।
নিলামে বেশি দাম হাঁকানো এখন তার এক ধরনের পরিচয়ে পরিণত হয়েছে। সর্বশেষ কেনা টুনাটি তিনি সুকিজি বাজারে অবস্থিত নিজের একটি রেস্তোরাঁয় নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এক সময় অতিরিক্ত মাছ ধরা ও জলবায়ু পরিবর্তনের কারণে ব্লুফিন টুনা হুমকির মুখে পড়েছিল। তবে সংরক্ষণ উদ্যোগের ফলে এখন এর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।
সূত্র: এপি










