সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ভেনেজুয়েলায় মার্কিন হামলায় উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘সার্বভৌমত্ব লঙ্ঘনের সবচেয়ে গুরুতর রূপ’ বলে নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রবিবার এ তথ্য জানিয়েছে।

কেসিএনএর প্রতিবেদনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে বলা হয়, ‘এই ঘটনা আবারও স্পষ্টভাবে দেখাল—যুক্তরাষ্ট্র একটি উচ্ছৃঙ্খল ও নৃশংস রাষ্ট্র।’

এই বিবৃতি আসে এমন এক দিনে আসে, যখন উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং দক্ষিণ কোরিয়ার নেতা পিয়ংইয়ংয়ের প্রধান মিত্র চীনে রাষ্ট্রীয় সফর শুরু করেন।

উত্তর কোরিয়া বলেছে, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোর পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে বিপর্যয়কর ফল’ ডেকে এনেছে।