সিল্কসিটিনিউজ ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ার উত্তরে এক উৎসবে বজ্রাঘাতে ১৫০ জন আহত হয়েছে। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে।
প্রিটোরিয়া থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের মাথিবেসতাদ গ্রামের কাছে শনিবার রাতে এ ঘটনা ঘটে, যেখানে প্রতিবছর একটি ঐতিহ্যবাহী উৎসব আয়োজন করা হয়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্বাস্থ্য দপ্তর জানায়, অনুষ্ঠানের সময় বজ্রাঘাতে আক্রান্ত হয়ে ১৫০ জন চিকিৎসাকেন্দ্রে আসে।
তাদের মধ্যে দুজন মারা গেছে এবং ১৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় অন্য এক হাসপাতালে পাঠানো হয়েছে।
দক্ষিণ গোলার্ধের বর্তমান গ্রীষ্মকালে দক্ষিণ আফ্রিকার এ অঞ্চলে ঝড়-বৃষ্টিসহ বজ্রপাত সাধারণ ঘটনা।










