সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা স্টারলিংকের

নিউজ ডেস্ক৪ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
ভেনেজুয়েলায় বিনা মূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার ঘোষণা স্টারলিংকের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নেওয়ার পর ভেনেজুয়েলার জনগণকে বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের ঘোষণা দিয়েছে স্টারলিংক।

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন।

মাস্ক তার মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাবাসী বিনা খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে দেশটির নাগরিকরা নির্বিঘ্নে অনলাইন সংযোগে প্রবেশাধিকার পাবেন।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান এবং মাদুরোকে আটক করার পর সামাজিক ও যোগাযোগব্যবস্থার সচলতা বজায় রাখার এক অংশ হিসেবে দেখা হচ্ছে।