সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, প্রকাশ্যে সহায়তার ঘোষণা ইসরায়েলের মোসাদের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মুদ্রার মানের অস্বাভাবিক দরপতন ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রভাবে রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। দ্রুতই এই বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন অঞ্চলে। আর এ বিক্ষোভকারীদের প্রকাশ্যে সহায়তার ঘোষণা দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

মঙ্গলবার তৃতীয়দিনের মতো বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা দেশের সবাইকে নেমে আসার আহ্বান জানিয়েছেন। তারা দোকানিদের দোকান বন্ধ করে তাদের সঙ্গে যোগ দিতে বলেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাজধানী তেহরানের গ্র্যান্ড বাজার বন্ধ ছিল। ব্যবসায়ীরা বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছে দোকান খোলেননি।

রাজধানীর পাশাপাশি কেরমানশাহ শহরেও বিক্ষোভ করেছেন অনেকে। কোথাও কোথাও পাহলভি শাসন ফিরিয়ে আনার স্লোগানও দেওয়া হয়েছে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে পাহলভি বা শাহদের শাসনে ছিল ইরান।

বিক্ষোভের মুখে তেহরান প্রদেশ কর্তৃপক্ষ তেহরানে পূর্ণ লকডাউন ঘোষণা করেছে। কর্তৃপক্ষ অস্বাভাবিক ঠান্ডার প্রভাবে জ্বালানি ব্যবহার স্থিতিশীল করতে লকডাউনের কথা বললেও, সমালোচকরা বলছেন তাদের দমাতেই এই লকডাউন ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভকারীদের দমাতে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী কাজ শুরু করেছে। এতে করে অনেক জায়গায় সহিংসতা দেখা গেছে।

সহায়তার ঘোষণা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের

ইরানের বিক্ষোভকারীদের সহায়তার ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। সোমবার সামাজিক  যোগাযোগমাধ্যমে মোসাদ পোস্ট করেছে। তারা বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেছে, বিক্ষোভকারীদের শুধুমাত্র দূর থেকে নয়, বিক্ষোভস্থল থেকেও সহায়তা করা হচ্ছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন