সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সোমালিয়ায় তীব্র ইসরায়েলবিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক৩০ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
সোমালিয়ায় তীব্র ইসরায়েলবিরোধী বিক্ষোভ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়ার ঘোষণার পরই ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সুদান। আজ মঙ্গলবার দেশটির রাজধানী মোগাদিশুসহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা এই পদক্ষেপকে সোমালিয়ার জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন।

রাজধানী মোগাদিশুর স্টেডিয়ামে আয়োজিত বিশাল সমাবেশে জড়ো হন ধর্মীয় নেতা, বুদ্ধিজীবী ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে বক্তারা অভিযোগ করেন, ইসরায়েল সোমালিয়ার অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অনেক বক্তা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রসঙ্গ টেনে সোমালিয়ার ক্ষেত্রেও একই ধরনের বিভাজন সৃষ্টির অপচেষ্টার নিন্দা জানান।

শুধু মোগাদিশু নয়, বাইদাবো, হোবিও, হুদুর এবং লাস আনোদের মতো শহরগুলোতেও বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। হাতে জাতীয় পতাকা এবং ঐক্যবদ্ধ স্লোগান সংবলিত ব্যানার নিয়ে সাধারণ মানুষ বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

১৯৯১ সালে সোমালিয়ার উত্তরাঞ্চল নিজেকে স্বাধীন ঘোষণা করে সোমালিল্যান্ড নাম দিলেও এতদিন বিশ্বের কোনো দেশ তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ইসরায়েলের এই স্বীকৃতিকে সোমালিয়া সরকার অবৈধ ও উস্কানিমূলক হিসেবে আখ্যা দিয়েছে। তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতিমধ্যে সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করেছে। মোগাদিশু প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ এবং এ ধরনের একতরফা সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন