সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

জাপানে ছুরিকাঘাতে আহত ১৪

নিউজ ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
জাপানে ছুরিকাঘাতে আহত ১৪

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাপানের মধ্যাঞ্চলে কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং এ সময় একটি অজ্ঞাত তরলও ছিটানো হয়েছে বলে শুক্রবার এক জরুরি সেবা কর্মকর্তা জানিয়েছেন।

শিজুওকা অঞ্চলের মিশিমা শহরের দমকল বিভাগ কর্মকর্তা তোমোহারু সুগিয়ামা এএফপিকে বলেন, ‘১৪ জনকে জরুরি সেবার মাধ্যমে হাসপাতালে পাঠানো হচ্ছে।’

তিনি জানান, স্থানীয় একটি রাবার কারখানা থেকে বিকেল প্রায় ৪টা ৩০ মিনিটে ফোন আসে, ‘পাঁচ বা ছয়জনকে কেউ ছুরিকাঘাত করেছে’ এবং সেখানে একটি ‘স্প্রে-জাতীয় তরল’ ব্যবহার করা হয়েছে।

জাপানি গণমাধ্যম খবরে জানিয়েছে, পুলিশ হত্যা প্রচেষ্টার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

দৈনিক আসাহি শিম্বুন তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ত্রিশের কোঠার ওই ব্যক্তি কারখানার সঙ্গে সংশ্লিষ্ট।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিনি দেখতে গ্যাসমাস্ক-সদৃশ একটি মুখোশ পরেছিলেন এবং তার কাছে একটি সারভাইভাল নাইফের মতো ছুরি ছিল।

এনএইচকে জানায়, ওই ব্যক্তি পুলিশকে বলেছেন তার বয়স ৩৮ বছর।

আহতদের অবস্থা এখনো স্পষ্ট নয়, যদিও এনএইচকে জানিয়েছে—সবাই সচেতন অবস্থায় আছেন।

সুগিয়ামা বলেন, ১৪ জনের মধ্যে অন্তত ছয়জনকে অ্যাম্বুল্যান্স বহর দিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। আঘাতের প্রকৃতি এখনো পরিষ্কার নয়।

মিশিমার যে কারখানাটি ঘটনাস্থল, সেটি ইয়োকোহামা রাবার কো. পরিচালিত—যারা ট্রাক ও বাসের টায়ার উৎপাদন করে।

জাপানে সহিংস অপরাধ তুলনামূলক বিরল—দেশটিতে খুনের হার কম এবং অস্ত্র নিয়ন্ত্রণের কঠোর আইন রয়েছে।

তবে মাঝে মাঝে ছুরিকাঘাত এবং গুলির ঘটনা ঘটে—এর মধ্যে ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ড রয়েছে।

২০২৩ সালে দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার ঘটনায় গুলি ও ছুরিকাঘাতের অভিযুক্ত এক জাপানি ব্যক্তিকে গত অক্টোবর মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া টোকিওর তোদা-মায়ে মেট্রো স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় চলতি বছরের মে মাসে ৪৩ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।