সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

অবৈধ অভিবাসীদের গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
অবৈধ অভিবাসীদের গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর প্রদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। নতুন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার আটক অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা করছে তারা।

এ লক্ষ্যে আটক অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রজুড়ে ২২টি গুদাম নির্মাণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসীদের জন্য গুদাম নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

বর্তমানে আটককৃতদের দেশের যেখানে জায়গা পাওয়া যায় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তবে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এখন সেই পদ্ধতি বদলে একটি সুশৃঙ্খল ‘ফিডার সিস্টেম’ বা সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে দ্রুত দেশান্তর (ডিপোর্টেশন) নিশ্চিত করা যায়।

প্রতিবেদন মতে, মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ আটকদের রাখার জন্য কমপক্ষে ২২টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সাহায্য চেয়েছে। বর্তমানে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ৭০ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছেন। ২০২৬ সালের মধ্যে তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। টেক্সাসের দুটিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংস্কার করা শিল্প গুদামে সাতটি বড় আকারের হোল্ডিং সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি সেন্টারে ৫ হাজার থেকে ১০ হাজার বন্দি থাকবে, যেখান থেকে অভিবাসীদের নির্বাসন করা হবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুদামগুলোতে ১৫টি ছোট আকারের কেন্দ্র স্থাপন করা হবে, প্রতিটিতে ৫০০ থেকে এক হাজার ৫০০ লোক থাকবে। বিশাল এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া এবং মিজৌরির প্রধান লজিস্টিক হাবগুলোর কাছাকাছি স্থাপন করা হবে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন