সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

‘ইসরায়েলি কারাগারে অনাহারে ফিলিস্তিনি বন্দীরা’

নিউজ ডেস্ক২৫ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
‘ইসরায়েলি কারাগারে অনাহারে ফিলিস্তিনি বন্দীরা’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস (এএসআরএ)।

বৃহস্পতিবার সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন কারাগারে এখন পর্যন্ত ৯ হাজার ৩০০ ফিলিস্তিনি রয়েছেন। এসব বন্দী ও আটক ফিলিস্তিনিদের অনাহারে রেখে নির্যাতন চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে না।

বন্দী অ্যাডভোকেসি গ্রুপটি জানায়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরু হওয়ার পর থেকে, কারাগারে বন্দী ফিলিস্তিনিরা নজিরবিহীন নির্যাতন ও দমনের শিকার হচ্ছেন।

বন্দীদের প্রতিদিনের নিয়ম করে মারধর বা শারীরিক আঘাত করা হচ্ছে। নির্যাতনে কাঁদানে গ্যাস, বৈদ্যুতিক শক, রাবার বুলেটও ব্যবহার করছে ফিলিস্তিন বাহিনী।

দেশটির ড্যামন কারাগারে নারী বন্দীদের কম্বল ও পোশাকের তীব্র সংকট রয়েছে। তাদের ওপরও চলছে মারধর, চোখ বেঁধে রাখা, ঠান্ডায় ফেলে রাখার মতো বর্বরতা।

বন্দী থাকা ৩৫০ শিশুকে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়া, মারধর ও অনাহারের অভিযোগও করেছে সংস্থাটি।

প্রিজনার্স মিডিয়া অফিসের সর্বশেষ এ প্রতিবেদন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছেও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন