সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

নিউজ ডেস্ক২৪ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
দুই বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লোহিত সাগর থেকে দুই বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড। এক প্রতিবেদনে বার্তা সংস্থা সৌদি গ্যাজেট মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ প্রশাসনিক এলাকার সীমান্তরক্ষীরা এই বাংলাদেশিদের উদ্ধার করে।

বার্তাসংস্থাটি জানিয়েছে, লোহিত সাগরে বাংলাদেশিদের নৌকাটি ভেঙে যায়। এরপর তাদের উদ্ধার করতে যায় বর্ডার গার্ডের সেনারা। উদ্ধার করে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়েছে।

সৌদির বর্ডার গার্ডের পরিচালক সবাইকে সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সমুদ্রে যাওয়ার আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না সেটি নিশ্চিত করতে বলেছেন তিনি। এছাড়া জরুরি প্রয়োজনে জরুরি নাম্বারে ফোন করার আহ্বানও জানিয়েছেন তিনি।