সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

তাইওয়ানের মৃদু ভূমিকম্প অনুভূত

নিউজ ডেস্ক১৮ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
তাইওয়ানের মৃদু ভূমিকম্প অনুভূত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তাইওয়ানের পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হেনেছে। তবে এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৩১ দশমিক ৬ কিলোমিটার নিচে।

ভূমিকম্পটি রাজধানী তাইপেইতে কিছুক্ষণের জন্য ভবনগুলিকে কেঁপে তুলেছিল। তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত এবং ভূমিকম্পপ্রবণ। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। যেখানে ১৯৯৯ সালে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ২০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন