সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত ৪

নিউজ ডেস্ক১৭ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
ইরানে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তিন পুলিশসহ নিহত ৪

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফাহরাজ কাউন্টিতে একটি নিরাপত্তা চেকপোস্টে বন্দুকধারীর সঙ্গে সশস্ত্র সংঘর্ষের ঘটনায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্যসহ চারজ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গ্রাউন্ড ফোর্সের কুদস হেডকোয়ার্টার্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে কেরমান প্রদেশের ফাহরাজ কাউন্টির প্রবেশপথে অবস্থিত একটি তল্লাশি চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষ হয়।

জাহেদান–ফাহরাজ সড়কে সংঘটিত ওই সংঘর্ষে ইরানের আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য ও একজন সাধারণ বেসামরিক ব্যক্তি নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে।