সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

দুর্নীতি প্রমাণ হলে পদত্যাগের ঘোষণা আফ্রিদির

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
দুর্নীতি প্রমাণ হলে পদত্যাগের ঘোষণা আফ্রিদির

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘোষণা করেছেন, কেউ যদি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারে, তবে তিনি পদত্যাগ করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি।

কোহাটে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,‘ প্রদেশে কোনো নিয়োগ সুপারিশের ভিত্তিতে করা হয়নি।’

এছাড়া যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের চাকরি থেকে অপসারণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ‘খাইবার পাখতুনখোয়া পুলিশের ভেতরে সংস্কার কার্যক্রম চালু আছে।’

সোহেল আফ্রিদি আরও বলেন, ‘ভবিষ্যতে সব নতুন নিয়োগ এডুকেশনাল টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন এজেন্সি (ইটিয়া) পরিচালিত পরীক্ষার মাধ্যমেই সম্পন্ন করা হবে।’