সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০, আটক ২

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে ১০, আটক ২

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার সন্ধ্যায় স্থানীয় সময় এই হামলা সংঘটিত হয়, যার ফলে সিডনি শহরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ঘটনার সময় ইহুদিদের ধর্মীয় উৎসব ‘হানুক্কাহ’ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যা সাড়ে ছয়টার পর হঠাৎ বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন। প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা যায়।

 

স্থানীয় বাসিন্দা ৩০ বছর বয়সী হ্যারি উইলসন জানান, তিনি নিজ চোখে অন্তত ১০ জনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন। ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা যায়।

বর্তমানে বন্ডি সৈকত এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে জরুরি অনুরোধ জানানো হয়েছে।

এই ঘটনায় পুরো সিডনিতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তারা নিজ নিজ এলাকায় নিরাপদে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিডনি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে।