সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক১৪ ডিসেম্বর ২০২৫১ মিনিট পড়া
বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেপালে বিলুপ্ত পার্লামেন্ট পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) তার দল কমিউনিস্ট পার্টির এক সমাবেশে এই দাবি তুলে ধরেন তিনি।

সরকার পতনের তিন মাসেরও বেশি সময় পর এ সমাবেশে অংশ নিয়ে ওলি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এবং দলের পতাকা উত্তোলন করেন।

ওলি জানান, এটি তাদের সবচেয়ে বড় সমাবেশ এবং সেখানে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। সম্মেলনে ২,২০০ জন নির্বাচিত ও মনোনীত প্রতিনিধি এবং ৩০৯ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করেন, যারা দলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জেন-জিদের আন্দোলনের কারণে পদত্যাগ করেছিলেন কেপি শর্মা ওলি।