নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এবার গমের বাম্পার ফলন হয়েছে। ফলে এবার গমই যেন কৃষকদের সোনালী ফসলে রুপান্তরিত হতে হয়েছে। জেলার গোদাগাড়ী, পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুরসহ নয়টি উপজেলাতেই গমচাষ হয়েছে ব্যাপক। যদিও এবার গতবারের চেয়ে কিছুটা পরিমাণ জমিতে গমচাষ কম হয়েছে। তবে গতবারের চেয়ে এবার উৎপাদন বেড়েছে।
এরই মধ্যে গম কাটা এবং মাড়াই কাজ শুরুও করে দিয়েছেন কৃষকরা। মাঝের কয়েকটা দিন আর কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আশা করা যায়, এবার গতবারের চেয়ে বেশি গম উৎপাদন হবে। এবার প্রতি হেক্টর জমিতে দুই দশমিক ৯ মেট্রিক টন হারে গমের উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। সেই সিহেবে ২৬ হাজার ৮৪১ হেক্টোর জমি থেকে গম উৎপাদন হবে অন্তত ৭৭ হাজার ৮৩৮ মেট্রিক টন। যা গতবার ছিল প্রতি হেক্টরে ২ দশমিক ৮ মেট্রিক টন হারে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, জেলাতে ২০০০ সালের পর থেকেই মূলত গম চাষ বৃদ্ধি পেতে থাকে। গত ১৬ বছরে সেই ধারা অব্যাহত রয়েছে। গত কয়েক বছর ধরে রাজশাহীতে অন্তত ৩০ হাজার হেক্টর জমিতে গম উৎপাদন হচ্ছে। তবে চলতি বছরে গমচাষ কিছুটা কমেছে। এবার গমচাষ হয়েছে ২৬ হাজার ৮৪১ হেক্টর জমিতে। গত বছর (২০১৫-১৬ অর্থবছরে) রাজশাহীতে গমচাষ হয়েছিল ৩১ হাজার ৬৫০ হেক্টর জমিতে।

এর আগের বছরে (২০১৫-১৬) ছিল ৩২ হাজার হেক্টর জমিতে। ২০১৪-১৫ অর্থ বছরে রাজশাহীতে ৩১ হাজার হেক্টর জমিতে গমচাষ হয়। তার আগে ২০১৩-১৪ অর্থ বছরে রাজশাহীতে গম চাষ হয় ৩২ হাজার ৬৬০ হেক্টর জমিতে। ২০১২-১৩ অর্থ বছরে এর পরিমাণ ছিল ২৮ হাজার ১২০ হেক্টর জমিতে। এর আগে ২০১১-১২ তে ছিল ২৭ হাজার ৭৫০ হেক্টর জমিতে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ইশরাত জাহান জানান, রাজশাহীতে চলতি বছর অতন্তত ৮২ হাজার ৮১৫ মেট্রিক টন গমের উৎপান হবে বলে আশা করছি। গত বছরও একই পরিমাণ গমের উৎপাদন হয়েছে। এবার গমের চাষ কম হলেও উৎপাদন বাড়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশা করা হচ্ছে। এবার বিঘা প্রতি ১০ মণের বেশি গম উৎপাদন হচ্ছে বলেও জানান তিনি। এরই মধ্যে অন্তত ৬ হাজার হেক্টর জমির গম কাটা-মাড়াই সম্পন্ন হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া অনক’লে থাকলে গমের আর কোনো সমস্যা হবে না। ফলে কৃষকরাও ভালো ভালোই গমগুলো তাদের ঘরে তুলতে পারবেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি এলাকার গমচাষি আবু বাক্কার জানান, এবার তিনি প্রায় ৯ বিঘা জমিতে গমচাষ করেছেন। এরই মধ্যে গম কাটা-মাড়াই শুরুও হয়েছে। ফলনও হচ্ছে। বিঘা প্রতি ১০-১১ মণ হারে গমের উৎপাদন হচ্ছে।
জেলার দুর্গাপুরে এবার গমচাষ হয়েছে প্রায় ২ হাজার হেক্টর জমিতে। এ উপজেলার চাষি আনছার আলী বলেন, গমচাষে তেমন খরচ হয় না। বিঘা প্রতি সবমিলিয়ে ৫-৬ হাজার টাকা খরচ হয়। তবে ১০ মণ গম পেলেও অন্তত ৩ হাজার টাকা লাভ হবে। আবার জ্বালানিও পাওয়া যায় গমের ডাটা থেকে। সেগুলোও বিক্রি করা যায়।
জেলার বাঘা উপজেলার গড়গড়ি এলাকার কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘গমচাষে পানির পরিমাণ কম লাগে। আবার সার-বিষও তেমন দিতে হয় না। ফলে র্অপ পরিশ্রমে বেশি আয় হয়। এতে কৃষকরা গমচাষে ঝুঁকছেন বেশি।’
রাজশাহীতে গমচাষ শুরু হয় নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। মার্চের মাঝামাঝি থেকে গম কাটা শুরু হয়। যা চলে প্রায় গোটা মাস। এপ্রিশের শুরুর সপ্তাহও গম কাটা চলে। সেই হিসেবে রাজশাহীতে এখনো গম কাটা মৌসুম চলছে রাজশাহীতে। তবে রবিবার থেকে সোমবার রাত পর্যন্ত বৃষ্টির কারণে গম নিয়ে কিছুটা হলেও বিপাকে আছেন বলেও জানিয়েছেন কৃষকরা। যদিও মঙ্গলবার রোদের তীব্রতা থাকায় গমের তেমন কোনো ক্ষতির সম্ভাবনা দেখছেন না কৃষকরা।
স/আর










