সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

বাঘায় গাছে আমের গুটির সমারোহ: ১০০ মেট্রিক টন রপ্তানির পরিকল্পনা

নিউজ ডেস্ক৩ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
বাঘায় গাছে আমের গুটির সমারোহ: ১০০ মেট্রিক টন রপ্তানির পরিকল্পনা

আমানুল হক আমান:
রাজশাহীর বাঘায় গাছে গাছে আমের মুকুল ঝরে গুটির সমারোহ দেখা দিয়েছে। উপজেলার গাছের পাতার ফাঁকে উঁকি দিচ্ছে গুটি। আমে গুটিতে চাষিদের মুখে হাসি ফুটতে শুরু করেছে। উপজেলা থেকে চলতি মৌসুমে ১০০ মেট্রিকটন আম দেশের বাহিরে রফতানি পরিকল্পনা করা হয়েছে।

 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আমের আবাদ বাগান রয়েছে আট হাজার ৩৬৮ হেক্টর জমিতে। তথ্য অনুযায়ী তোতাপরি, বৌভুলানী, রানীপছন্দ, জামাইখুসি, গোপাললাড়, ফজলি, ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, বৃন্দাবন, লক্ষণা, বোম্বাই খিরসা, দাউদভোগ, গোপালভোগ, আম্রপালি, আশ্বিনা, ক্ষুদি খিরসা, বৃন্দাবনী, লক্ষণভোগ, কালীভোগসহ প্রায় দেড় শতাধিক জাতের আম রয়েছে উপজেলায়। প্রতি বছর আমের মৌসুমে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়। চলতি মৌসুমে ৮৫ শতাংশ গাছে মুকুল ফুটে। ফলে ৭৫ হাজার ৯৬৬ মেট্রিকটন আম উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

বর্তমানে গাছের পরিচর্যায় ব্যাপক ব্যস্ত চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে গাছে যে পরিমাণ মুকুল ও গুটি দেখা দিয়েছে তাতে আমের বাম্পার ফলন হওয়ার আশা রয়েছে। এদিকে খেয়াল রেখে রাতদিন বাগান পরিচর্যা করে যাচ্ছে চাষিরা। সারি সারি আম বাগান আর সুস্বাদু ও বাহারি জাতের আমের কথা উঠলেই চলে আসে রাজশাহীর বাঘা উপজেলার নাম। অন্যান্য বছরের তুলনায় চলতি মৌসুমে পর্যাপ্ত পরিমাণ আমের মুকুল আছে।

 
গাছে যে পরিমাণ মুকুল শেষে গুটি এসেছে, তাতে এক তৃতীয়াংশ টিকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গাছে মুকুল আসার পর থেকে আম পাড়া পর্যন্ত ১২ থেকে ১৫ বার কীটনাশক প্রয়োগ করা হয়। তাতে হেক্টও প্রতি ৩৮ থেকে ৪৫ হাজার টাকার বালাইনাশক প্রয়োগ করা হয়।

 
উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা বেগম সিল্কসিটি নিউজকে বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি সঠিকভাবে সংরক্ষণ, পরিবহন, রপ্তানিসহ বাজারজাতকরনে আয় বাড়বে। পাশাপাশি মাত্রাতিরিক্ত বালাইনাশক প্রয়োগ রোধ করা গেলে আমের স্বাদসহ গুণগতমানও বাড়বে। গত বছর উপজেলা থেকে ৫০ মেট্রিকটন আম বিদেশে রফতানী করা হয়েছিল। চলতি বছরে ১০০ মেট্রিকটন আম দেশের বাইরে রপ্তানি করা হবে বলে জানান।
স/শ