সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি

নিউজ ডেস্ক১২ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
অর্থনীতির স্বার্থে দ্রুত এফবিসিসিআই নির্বাচন দাবি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের ব্যবসায়ীদের স্বার্থে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের নেতারা।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা এফবিসিসিআই প্রশাসক ও মহাসচিবের পদত্যাগ, সহায়ক কমিটি ভেঙে দিয়ে প্রকৃত নিরপেক্ষ, সৎ ব্যবসায়ী প্রতিনিধির সমন্বয়ে দ্রুত নির্বাচনের লক্ষ্যে সংগঠনের সাবেক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে নতুন কমিটি গঠন প্রভৃতি দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও সাবেক পরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, গত ৫ আগস্ট-পরবর্তী ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, ১২০ দিনের জন্য প্রশাসক নিযুক্ত হলেও দ্বিতীয় দফায় আরও ১২০ দিন মেয়াদ বাড়িয়ে নিয়েছেন। এখন আবার তৃতীয় দফায় মেয়াদ বাড়ানোর অপচেষ্টা চলিয়ে যাচ্ছেন। তাছাড়া প্রশাসক নিয়োগের সাত মাস অতিবাহিত হলেও ব্যবসায়ীদের জন্য কোনো কাজ করেননি এই প্রশাসক। ফেডারেশনে ব্যবসায়ী নেতৃত্ব না থাকায় বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের পক্ষে কথা বলার কেউ নেই। এ কারণে বলছি, দেশের অর্থনীতির স্বার্থে দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত ব্যবসায়ী নেতাদের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

এ সময় তিনি চার দফা দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআই স্বার্থ সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মো. জালালউদ্দীন, যুগ্ম আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ, নিজাম উদ্দীন রাজেশ, আবু মোতালেব, খন্দকার রহুল আমিন, শফিকুল ইসলাম ভরসা প্রমুখ।

 

সূত্র: যুগান্তর